ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসি বৈঠক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৫, ২০:২৫আপডেট : ১২ জুলাই ২০২৫, ২০:৪৯

আগামী ২৪ জুলাই ঢাকায় এসিসি বৈঠক হওয়ার কথা। কিন্তু বিসিসিআই ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে। ভেন্যু না সরানো হলে তারা বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে। বিভিন্ন সূত্রে একাধিক ভারতীয় গণমাধ্যম এমন প্রতিবেদন লিখেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ভারত না এলেও বৈঠক ঢাকাতেই হবে। আর এখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপের সূচি। 

এ বৈঠক সামনে রেখে বিসিবি সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। রবিবার বিকালে সংবাদ সম্মেলনে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা ঢাকায় এসিসির বৈঠক আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, বৈঠকে (সদস্য দেশের) সবাই উপস্থিত থাকবেন।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন কিনা এই ব্যাপারে মিঠু বলেছেন, ‘ভারত অংশ নেবে কি না এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। এমনকি যদি না-ও আসে, তাদের জন্য ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’

এই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ চলবে। বর্তমানে এসিসির প্রধান পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভী। সেক্ষেত্রে তিনিও এই সিরিজে থাকতে পারেন। তারই ফাঁকে এশিয়ান ক্রিকেটের শীর্ষ সংস্থা তাদের সদস্যদের নিয়ে বৈঠক করে ফেলবে। 

২০২৫ এশিয়া কাপের আয়োজন স্বত্ব ভারতের। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। এসিসির ঢাকার সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সম্ভবত এই সভাতেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত অনুমোদন ও প্রকাশিত হবে। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম