৪ ওপেনারকে খেলানোর ব্যাখ্যা দিলেন সিমন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৫, ২৩:০৩আপডেট : ১২ জুলাই ২০২৫, ২৩:২৮

টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাস নিজের ব্যাটিং নিয়ে আছেন বিপাকে। ওয়ানডে একাদশে সুযোগ হারানোর পর প্রত্যাশা করা হচ্ছিলো টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবেন তিনি। কিন্তু ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টির শুরুটাও ছিল হতাশার। ১১ বল খেলে মাত্র ৬ রান করে ফিরেছেন তিনি। কোচ ফিল সিমন্স মনে করেন আত্মবিশ্বাসের তলানিতে আছেন তিনি। পাশাপাশি সংবাদ সম্মেলনে ক্যান্ডিতে চার ওপেনার খেলানোর ও জাকের আলীকে না খেলানো নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সিমন্স।

ডাম্বুলাতে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে লিটনের পারফরম্যান্স নিয়ে কথা বলতে হয়েছে প্রধান কোচকে। ডাম্বুলাতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘ঠিক, তার (লিটন) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। তবে আমরা জানি, সে কী করতে পারে। আমরা তার সঙ্গে অনেক কাজ করছি, যাতে সে নিজের সেরা জায়গায় ফিরে যেতে পারে। আশা করি, পরের ম্যাচেই সে ঘুরে দাঁড়াবে, শুরুটা ভালো করবে এবং নিজের সামর্থ্যের প্রমাণ দেবে।’

উইকেটকিপার-ব্যাটার জাকেরকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে না খেলানো নিয়ে নানা রকম খবর চাউর হয়েছে। যদিও কোচ জানালেন চোটের কারণেই তাকে খেলানো হয়নি, ‘জাকের চোটে পড়েছিল ওয়ানডে সিরিজের আগেই। আজ রাতে তার অবস্থা দেখা হবে, এরপর কালকের ম্যাচের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে, সে খেলতে পারবে কি না।’

ক্যান্ডিতে তিন নম্বরে খেলেছেন লিটন আর চারে নাঈম শেখ। এর মধ্যে পারভেজ হোসেন ইমন ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। নাঈম ২৯ বলে ৩২ রানের ইনিংস খেললেও তার ইনিংস নিয়ে আছে সমালোচনা। সবমিলিয়ে বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন। আগের ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কোচ, ‘চার ওপেনার? সবাইকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছি। জাকের আলী অনিক ইনজুরড ছিল। সেখানে আর কাকে খেলাতে পারতাম বলুন? বোলারদের মধ্যে কাউকে? সবাইকে বাস্তববাদী হতে হবে। একজন ব্যাটার খেলাতে হতো আমাদের, তাই ব্যাটার খেলিয়েছি।’

সিমন্স আরও বলেছেন, ‘এই ফরম্যাটে অনেককেই দেখবেন ওপেন করে, পাঁচ-ছয় নম্বরেও ব্যাট করে। মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার। আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ জাকের ইনজুরড ছিল, তাই এটাই করতে হয়েছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস