একেবারে খারাপ করিনি, তবে আরও ভালো করতে পারতাম: বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ২০:৩৯আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:৩৯

শ্রীলঙ্কার বিপক্ষে ছন্নছাড়া ক্রিকেট খেলেছে বাংলাদেশ। একমাত্র গত রাতে ডাম্বুলাতে অনুষ্ঠিত ম্যাচটি বাদে পুরো টুর্নামেন্টেই অগোছালো ক্রিকেট খেলেছে সফরকারী দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও হারতে হয়েছে ২-১ ব্যবধানে। এরপর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয় হার দিয়ে। গতকাল ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে দারুণ ক্রিকেট খেলে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে লিটন দাসরা। বুধবার কলম্বোতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি মনে করেন, পুরো সিরিজে দল একেবারে খারাপ করেনি, তবে আরও ভালো করার সুযোগ ছিল। 

সোমবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দল নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। যদিও শুরুতে দল নিয়ে কিছু বলতে চাননি। পরে বলেছেন, ‘একটা দল যখন খেলে, চারটা বিভাগ দেখতে হয়। কীভাবে খেলে- টেকনিক, কীভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে- ট্যাকটিকস, কীভাবে জেতার যে প্রস্তুতি বা মানসিক, আরেকটা হলো ফিজিক্যাল। চারটা দিক দেখলে আমার মনে হয়, এই মুহূর্তে স্কিল ও মেন্টালি আমাদের উন্নতির জায়গা আছে অনেক। এই মুহূর্তে যদি দেখেন, আমরা পুরো সিরিজটা একেবারে খারাপ করিনি। তবে আমরা আরও ভালো করতে পারতাম।’

প্রশ্নের উত্তর দেওয়ার আগে বুলবুল বলেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দল সম্পর্কে আমার মন্তব্য করা উচিত না। একটা স্ট্র্যাটেজির মধ্যে তারা খেলে। তাদের একটা গেম প্ল্যান আছে। প্রত্যেকটা ব্যাটসম্যানের কিছু গেম প্ল্যান থাকে। হয়তো এরই একটা অংশ ছিল (মিরাজকে আগে নামানো)। আমি কোচ হলে... এই মুহূর্তে বলতে পারছি না। প্রেসিডেন্ট হিসেবে আমার সাপোর্ট করা উচিত দলের সিদ্ধান্ত।’

লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পারফরম্যান্সের ব্যাখ্যা করতে গিয়ে বুলবুল বলেছেন, ‘আমি হয়তো সিরিজ শেষে বিশ্লেষণ করতাম। এখন পর্যন্ত টেস্ট সিরিজটা যদি দেখেন, প্রথম ম্যাচটা হয়তো জেতার মতো অবস্থা তৈরি করেছিলাম। দ্বিতীয় টেস্ট হেরে গেলাম। প্রথম ওয়ানডেতে আমরা একটু সেন্সিবল খেললে হয়তো ম্যাচটা জিততেও পারতাম। তারপর শেষ ওয়ানডেটা আমরা হেরে গেলাম। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা আমরা ভালো খেলিনি। কালকে আমরা ভালো খেলেই জিতেছি।’

বুলবুলের আশা শেষ ম্যাচ জিতে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করতে পারবে, ‘আরেকটা ম্যাচ বাকি আছে। সব মিলিয়ে আমার মনে হয়েছে, বেশ কিছু উন্নতির জায়গা আছে। তারপরও আমি বলবো যে, আমাদের দল ভালো খেলছে। আশা করি, শেষ ম্যাচটা ভালো খেললে সিরিজটা জিততে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের