ক্যারিয়ার সেরা বোলিংয়ে সেরা স্থানে রিশাদ

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১৬:২২আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৬:৩৮

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। যার প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা স্থানে উঠেছেন এই লেগ স্পিনার। ১২ ধাপ এগিয়ে তিনি এখন উঠেছেন ১৭ নম্বরে। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিশাদ ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন। তাতে তার রেটিং এখন ৬২৩ পয়েন্ট। প্রথম ম্যাচে তার শিকার ছিল ১ উইকেট। 

এগিয়েছেন বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলামও। দ্বিতীয় ম্যাচে ১২ রানে ২ উইকেট নিয়ে ২০ ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান ৫৭ নম্বরে। টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। 

টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন অধিনায়ক লিটন দাস। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন। তাতে জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন তিনি। তাছাড়া পারভেজ হোসেন ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে, ১ ধাপ এগিয়ে তাওহীদ হৃদয় আছেন ৪১ নম্বরে। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। 

এদিকে, টেস্টের র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের জো রুট। কিছুদিন আগে শীর্ষে উঠেছিলেন হ্যারি ব্রুক। ব্রুক দুই ধাপ পিছিয়ে তিনে নেমেছেন। তার রেটিং ৮৬২। রুটের রেটিং ৮৮৮। দুইয়ে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। 

লর্ডসে তৃতীয় টেস্টে ভারতকে ২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। ওই ম্যাচে প্রথম ইনিংসে ১০৪ রান করেছিলেন রুট। দ্বিতীয় ইনিংসে করেন ৪০ রান। 

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে হ্যাটট্রিক করে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। ৬ ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠেছেন তিনি। 

আগের মতোই টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে চূড়ায় ভারতের জসপ্রীত বুমরা। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তবে শীর্ষ দশে রয়েছেন অস্ট্রেলিয়ার-ই পাঁচজন- প্যাট কামিন্স (৩), জশ হ্যাজলউড (৪), বোল্যান্ড (৬), ন্যাথান লায়ন (৮) ও মিচেল স্টার্ক (১০)।

  /এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত