দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ২০:৪৮আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২১:০০

হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুরুতে বড় ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। তাদের মাঝে প্রথম ম্যাচের জিম্বাবুয়ের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপে ফেলেছিল কিউইদের।

তারপর একজন ব্যাটার পঞ্চাশ করলেন এবং একটি পঞ্চাশ ছাড়ানো জুটি হলো। আর এই জুটিকে বড় করে ম্যাচের পার্থক্য গড়ে দিলো তারা। টিম রবিনসন ক্যারিয়ার সেরা স্কোর করলেন, তাকে দারুণ সঙ্গ দেন অভিষিক্ত বেভন জ্যাকবস। তাদের ১০৩ রানের জুটিতে ১৭৩ রানের সম্মানজনক স্কোর গড়ে নিউজিল্যান্ড।

৫৭ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭৭ রান করেন রবিনসন। ৩০ বলে ১ চার ও ৩ ছয়ে ৪৪ রান করেন জ্যাকবস। 

নিউজিল্যান্ডের ৫ উইকেটের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন কেনা মাফাকা।

দারুণ বোলিং আক্রমণ নিয়ে দক্ষিণ আফ্রিকাকে জিততে দেয়নি নিউজিল্যান্ড। ম্যাট হেনরি ও জ্যাকব ডাফির তোপে পড়ে প্রোটিয়ারা। ডেভাল্ড ব্রেভিস ও জর্জ লিন্ডে ৩৯ রানের জুটি ছিল সর্বোচ্চ। এই দুজনই কেবল ত্রিশের ঘরে পৌঁছান। সর্বোচ্চ ৩৫ রান করেন ব্রেভিস, ৩০ রান আসে লিন্ডের ব্যাটে।

তার আগে লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ১৭ বলে ২৭ রানের ইনিংসে দারুণ শুরু এনে দিয়েছিলেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষটা রাঙাতে পারেনি তারা। ১৮.২ ওভারে ১৫২ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

ডাফি ও হেনরি তিনটি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ২১ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ম্যাচসেরা হয়েছেন রবিনসন।

  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি