মেসির শহরের ক্লাবে নাম লেখালেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৫, ১৫:৫৫আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৫:৫৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বড় শহর মায়ামির একটি ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন তিনি। এই দলের অধিনায়কত্বও পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে মায়ামি ব্লেজ। এখানকার বিখ্যাত ক্লাব ইন্টার মায়ামিতেই আবার খেলছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। 
  
গায়ানার রাজধানী জর্জটাউনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান’টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আজ বৃহস্পতিবার রাত ৯টায় বোকা র‌্যাটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে মাঠে নামবে মায়ামি ব্লেজ।  আসরটির ফাইনাল আগামী ২৩ জুলাই।

সাকিবকে অধিনায়ক ঘোষণা করে মায়ামি ব্লেজ লিখেছে, ‘অধিনায়ক সাকিব আল হাসান - এমন একটি নাম যা বিশ্বাসের স্ফুলিঙ্গ এবং নেতৃত্বের সাথে জ্বলজ্বল করে! নেতৃত্বের জন্য তৈরি। জয়ের জন্য প্রস্তুত। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অধিনায়ক সাকিব আল হাসানকে। আগুনে পারফরম্যান্সে তিনি মায়ামি ব্লেজের পথ প্রশস্ত করতে প্রস্তুত।’

এর আগে গতকাল গ্লোবাল সুপার লিগ খেলেছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব। ইতোমধ্যে তার দল দুবাই ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। কুড়ি ওভারের ক্রিকেটে খুব বেশি ছন্দে নেই তিনি। জিএসএলে সব ম্যাচেই সাকিব ব্যাট করেছেন। প্রথম ম্যাচ বাদে বাকি তিন ম্যাচে হয়েছেন ব্যর্থ। অলরাউন্ড পারফরম্যান্স বলতে যা বোঝায়, পুরোটাই করেছিলেন প্রথম ম্যাচে। ৩৭ বলে ৫৮ রানের ইনিংসের পর বল হাতে ১৩ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তবে পরের তিন ম্যাচে ব্যাটে রান এবং বলে উইকেট—দুটোই ছিল অনুপস্থিত। চার ম্যাচে সাকিব করেছেন ৭২ রান, গড় ২৪, স্ট্রাইক রেট ১২২। বল হাতে নিয়েছেন ৫ উইকেট, ইকোনমি ৫.২৫।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম