শ্রীলঙ্কা সিরিজ জয়ী দল নিয়েই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৫, ১৭:৫৪আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৮:১৮

আগামী ২০ জুলাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। তিন ম্যাচের এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ দল কোনও পরিবর্তন আনেনি। শ্রীলঙ্কায় যে দল নিয়ে ২-১ এ সিরিজ জিতেছে, তাদেরকে রেখে পাকিস্তান বধের মিশন শুরু করবে স্বাগতিকরা।

প্রথম ম্যাচের মতো ২২ ও ২৪ জুলাই সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টিও হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বৃহস্পতিবার কলম্বোতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ওই দিনেই ঢাকায় পা রাখেন লিটন দাসরা।

প্রথম বাংলাদেশ অধিনায়ক হিসেবে লিটন দেশের বাইরে দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতলেন। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে তারা ৩-০ তে সিরিজ জেতে।

বাংলাদেশের ব্যাটিং এবার বেশ ফর্মে। তানজিদ হাসান, লিটন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে রানের মধ্যে ছিলেন। অফস্পিনার মেহেদী হাসান তৃতীয় টি-টোযেন্টিতে ১১ রানে চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমারের ইকোনমি রেট ছিল ওভারপ্রতি ছয়ের কম।

সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানে গিয়ে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। দুই দলের লড়াইয়ে ২২ ম্যাচে ১৯টি জিতে এগিয়ে পাকিস্তান।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি