কনওয়ের ফিফটিতে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ২২:৩২আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২২:৩২

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে অজেয় থাকলো নিউজিল্যান্ড। শুক্রবার তারা স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ৮ উইকেটে।

জিম্বাবুয়েকে ১২০ রানে আটকে দিয়ে ডেভন কনওয়ের অপরাজিত ফিফটি ও রাচিন রবীন্দ্রের অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ শুরু করা ব্ল্যাক ক্যাপরা ১৩.৫ ওভারে ২ উইকেটে ১২২ রান করে।

অল্প পুঁজি গড়েও নিউজিল্যান্ডকে শুরুতে ধাক্কা দেয় জিম্বাবুয়ে। নিজের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানি ফেরান টিম সেইফার্টকে (৩)।

রিচার্ড এনগারাভার প্রথম ওভারে মুজারাবানির হাত ফসকে জীবন পাওয়া কনওয়ে আর দলকে লাইনচ্যুত হতে দেননি। রাচিন রবীন্দ্র তার সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। জিম্বাবুয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

রাচিন ১৯ বলে ৩০ রান করে থামেন। তারপর ড্যারিল মিচেল ও কনওয়ের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় নিউজিল্যান্ড। ২৬ রানে অপরাজিত ছিলেন মিচেল। ৪০ বলে চতুর্থ চারে জয় নিশ্চিত করা কনওয়ে ৫৯ রানে অপরাজিত ছিলেন। দুটি ছয় রয়েছে তার ইনিংসে।

এর আগে জিম্বাবুয়ে পাওয়ার প্লের শেষ ওভারে ৩৭ রানে ওপেনার ব্রায়ান বেনেটকে (২১) হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি। একমাত্র ব্যাটার হিসেবে ওয়েসলি মাধেভেরে (৩৬) ত্রিশের ঘর পার করেন। 

ম্যাট হেনরির তোপের সঙ্গে মিচেল স্যান্টনার ও রাচিনের মিতব্যয়ী বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে কোনোরকমে ১২০ রান করে স্বাগতিকরা।

হেনরি সর্বোচ্চ তিন উইকেট নেন। স্যান্টনার চার ওভারে ১৮ রান দেন, রাচিন তিন ওভারে দেন ১০ রান। দুজনেই একটি করে উইকেট পান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম