উইকেট নিয়ে পাকিস্তান কোচের মন্তব্য, পারভেজ বললেন গ্রহণযোগ্য নয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ জুলাই ২০২৫, ২৩:২৮আপডেট : ২১ জুলাই ২০২৫, ০০:২৭

৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারের পর মিরপুরের উইকেটকে দুষছে পাকিস্তান। পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক সালমান আগা সমালোচনা করেছেন। এরপর সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। মিরপুরের উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। তার মতে, এমন উইকেট কোনও দলের জন্যই আদর্শ নয়। হেসনের সংবাদ সম্মেলনের পর সংবাদ সম্মেলনে আসেন ম্যাচ জয়ের নায়ক পারভেজ হোসেন। হেসনের মন্তব্যের প্রতি উত্তরে পারভেজ বলেছেন, পাকিস্তানের কোচের মতামত গ্রহণযোগ্য নয়।

পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে বাংলাদেশ ২৭ বল আগেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে। বাংলাদেশকে জেতাতে বড় ভূমিকা রাখেন পারভেজ। ৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৬ রানে অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। তার আগে অবশ্য তাসকিন ও মোস্তাফিজের কাছে হার মানে পাকিস্তান। বিশেষ করে মোস্তাফিজের বল খেলতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা।  

সংবাদ সম্মেলনে তাইতে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি বলেছেন, আমি মনে করি এটা কোনও দলের জন্যই আদর্শ নয়। দলগুলো এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন পিচ মেনে নেওয়া যায় না। যদিও ব্যাটিংয়ে আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি, যার কোনও অজুহাত চলে না। কিন্তু এই পিচ আন্তর্জাতিক মানের নয়—এটা স্পষ্ট।

ম্যাচ সেরা পারভেজকেও উইকেট নিয়ে উত্তর দিতে হয়েছে। তার মতে পাকিস্তান কোচের মন্তব্য গ্রহণযোগ্য নয়, পাকিস্তান কোচ বলছে গ্রহণযোগ্য নয় নাহ, এমন কিছু মনে হয়নি। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারিনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।

পারভেজ আরও বলেছেন, বোলারদের জন্য মিরপুরের উইকেটে একটু বেনিফিট থাকে এটা নরম্যাল জিনিস। চেষ্টা করছি যত দ্রুত উইকেটটা অ্যাসেস করে সেট হওয়া যায়। এটা সবচেয়ে আগের প্ল্যানিং ছিল।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ছিলেন অসাধারণ। ৪ ওভারে ২৪ বলের মধ্যে ১৮টি দিয়েছেন ডট। ৬ রান খরচায় তার শিকার দুটি উইকেট। মোস্তাফিজের বোলিংয়ের প্রশংসায় পারভেজ বলেছেন, খুব ভালো বোলিং করছে মোস্তাফিজ ভাই। বাকিরাও অনেক ভালো করছে এ কারণে আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।

পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে সর্বশেষ টি-টোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। এরপর গত ৯ বছরে কোনও ম্যাচ জিততে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। রবিবার অপেক্ষার প্রহর শেষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ের অনুভূতি জানতে চাইলে পারভেজ বলেছেন, এমন কোনও আলোচনা হয়নি। লাস্ট সিরিজটা ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে। সবাই চেষ্টা করছি কনফিডেন্সটা ক্যারি করতে, ওভাবেই আসলে খেলছি।

/আরআই/এমকেএইচ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি