আগামী তিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যুও ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১৪:৩৩আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৪:৩৩

আইসিসির পরের তিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ইংল্যান্ড। পরের তিনটি ফাইনাল হবে ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে। মূলত ২০২১ সাল থেকে টানা তিনটি আসর সফলভাবে সম্পন্ন করাতেই এই আয়োজনের দায়িত্ব তাদের ওপর রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 

অবশ্য একটা জল্পনা-কল্পনা ছিল যে ২০২৭ সাল থেকে ভেন্যু হিসেবে দায়িত্ব পেতে পারে ভারত। কিন্তু আইসিসি জানায়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট (ইসিবি) বোর্ডের ধারাবাহিক সাফল্যেই ভবিষ্যৎ তিনটি আসরের জন্য ভেন্যু হিসেবে তাদের রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
 
ইংলিশ গ্রীষ্মের শুরুতে জুন মাসের সময়টিকে আইসিসি এখনও ফাইনালের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করে। এই উইন্ডো আইপিএল শেষ হওয়ার পর পর হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও তুলনামূলভাবে খেলা কম থাকে।   

এছাড়া, গত মাসে লর্ডসে যা দেখা গেছে যে, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ইংল্যান্ডের টিকিট বিক্রির দক্ষতা বিশ্ব ক্রিকেটে তুলনাহীন। ২০২৩ সালে ওভালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের সময়েও একই চিত্র দেখা গিয়েছিল। এমনকি ২০২১ সালের উদ্বোধনী ফাইনালেও; যা হ্যাম্পশায়ার বোলে জীবাণু সুরক্ষিত পরিবেশে সীমিত দর্শকসংখ্যা নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। তখনও ইংল্যান্ড সফলভাবে ম্যাচটি আয়োজন করতে পেরেছিল।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেছেন, ‘ইংল্যান্ডকে পরবর্তী তিনটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে—এ নিয়ে আমরা ভীষণ আনন্দিত। এটি প্রমাণ করে যে এই দেশে টেস্ট ফরম্যাটের প্রতি ভক্তদের গভীর ভালোবাসা রয়েছে এবং বিশ্বজুড়ের সমর্থকেরা এই ম্যাচগুলো উপভোগ করতে এখানে ভ্রমণ করতে আগ্রহী। এই ফাইনালগুলোর আয়োজন করতে পারা আমাদের জন্য এক বিশাল সম্মান এবং আমরা আইসিসির সঙ্গে মিলে পূর্ববর্তী সংস্করণগুলোর সাফল্যের ওপর ভিত্তি করে আরও এগিয়ে যেতে মুখিয়ে আছি।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের