মাঠ থেকে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ০০:২০আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০০:২০

মিরপুরে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দেশের এই সাফল্য মাঠে বসে দেখেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছেলে আরহাম ইকবালকে নিয়ে মাঠে এসেছিলেন তিনি। ম্যাচ শেষে জয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন তামিম। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সবাইকে বাংলাদেশ দলের পাশে থাকার অনুরোধ করেন।

এক প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘শেষ কিছুদিন ধরে যখন ফলাফল হচ্ছিল না, অনেক ধরনের আলোচনা হচ্ছিল। আমার কাছে মনে হয় এই দলটির এই জয় প্রাপ্য। বাংলাদেশের ক্রিকেটের ভক্ত যারা আছেন, তাদের প্রত্যেকের এটা প্রাপ্য। এটা খুবই তরুণ একটা দল। যখন পারফরম্যান্স ভালো হয় না, অনেক সমালোচনা হয়। তাদের আত্মবিশ্বাসের জন্য এই জয়টি গুরুত্বপূর্ণ।’

তামিমের অবসরের পর বাংলাদেশের ওপেনিংয়ে বড় এক শূন্যতা তৈরি হয়েছে। সেটা কিছুটা হলেও পূরণ করেছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুই ওপেনার দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন। একদিন ইমন প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরান তো, আরেকদিন জুনিয়র তামিম। গত ১০ ম্যাচে তানজিদের ২১ ছক্কা আর ৯ ম্যাচে ইমনের ১৯ ছক্কা। 

দুই ওপেনারকেই প্রশংসায় ভাসিয়েছেন তামিম, ‘খুবই চমৎকার লাগে (তানজিদ-ইমনের ছক্কা)। আমার মনে হয় তারা খুবই সামর্থ্যবান ব্যাটার। আশা করি তারা সবরকমের সাফল্য পাবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান