ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এসিসি সভাপতির সাক্ষাতে হকি ও কাবাডি নিয়েও আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুলাই ২০২৫, ২১:০২আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২১:০৮

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এই সাক্ষাতে ক্রিকেটের পাশাপাশি হকি ও কাবাডি নিয়েও আলোচনা হয়েছে। 

বৈঠকের শুরুতেই উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাকভি।

পরে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট, হকি এবং কাবাডিতে সহযোগিতা ও উন্নয়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

এছাড়াও দুই দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

উচ্চশিক্ষা, স্কলারশিপ কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে অভিজ্ঞতা ও সুযোগ বিনিময়ের বিষয়েও আলোচনা ছিল ফলপ্রসূ।

দুই পক্ষের মধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে উদ্ভাবন এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময় হয়েছে গুরুত্ব সহকারে।

সাক্ষাতের এক পর্যায়ে নাকভি ক্রীড়া উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক বিশেষত যুব, ক্রীড়া, শিক্ষা ও নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি