শেষ দিনে ভারতকে আশা দেখাচ্ছে গিল-রাহুল লড়াই

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ০০:০০আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০০:২৭

সুবিধাজনক অবস্থানে থাকলেও চতুর্থ টেস্ট জিততে কষ্ট করতে হবে ইংল্যান্ডকে। বাধা হয়ে দাঁড়িয়েছেন শুবমান গিল ও লোকেশ রাহুল। ইনিংস হার এড়াতে লড়ছেন ভারতের দুই ব্যাটার।  ওল্ড ট্র্যাফোর্ডে শেষ দিনে ভারতকে আশা দেখাচ্ছে তাদের প্রতিরোধ-ই। ২ উইকেট হারিয়ে ১৭৪ রানে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। ভারত এখনও পিছিয়ে ১৩৭ রানে। 

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৬৬৯ রানের পাহাড়ের পর শুরুটা ভীষণ বাজে ছিল সফরকারীদের। শুরুর ওভারেই শূন্যতে বিদায় নেন ওপেনার যশ্বসী জয়সওয়াল ও সাই সুদর্শন। তার পর প্রতিরোধ গড়ে খেলতে থাকেন রাহুল ও অধিনায়ক গিল। তারা অবিচ্ছিন্ন আছেন ১৭৪ রানে। রাহুল ব্যাট করছেন ৮৭ রানে, গিল ব্যাট করছেন ৭৮ রানে। 

এর আগে প্রথম ইনিংসে দুই বছরেরও বেশি সময় পর সেঞ্চুরি তুলে নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তার সেঞ্চুরিতে ভর করে স্কোর ৬০০ ছাড়িয়েছে। গড়েছেন কীর্তি। ৭ হাজার রানের মাইফলক স্পর্শ করেছেন তিনি। তাতে টেস্টে তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৭ হাজার রানের সঙ্গে দুইশ উইকেটের মালিক স্টোকস। একই ক্লাবে রয়েছেন স্যার গারফিল্ড সোবার্স ও জ্যাক ক্যালিস। শেষ পর্যন্ত স্টোকস আউট হয়েছেন ১৪১ রানে। তার বিদায়ের পর ইংল্যান্ডের ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভারতের হয়ে ১৪৩ রানে ৪টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে নেন জসপ্রীত বুমরা ও ওয়াশিংটন সুন্দর। 

জবাবে ভারতের ইনিংসে পরাজয়ের শঙ্কা জাগলেও ম্যানচেস্টারে অপ্রত্যাশিত ড্রয়ের আশা দেখাচ্ছেন গিল ও রাহুল। 

/এফআইআর/        
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি