রাহুলের সঙ্গে ২৩ বছরের রেকর্ড ভাঙার পর গিলের আরেক কীর্তি

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১৭:২৮আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৮:২৫

চলতি ইংল্যান্ড সফরে নানান রেকর্ড ভাঙছে ভারত। যাতে কয়েকবার নাম উঠেছে লোকেশ রাহুল ও শুবমান গিলের। দুজনের জুটিতে রবিবার হলো নতুন রেকর্ড! ইংল্যান্ডে কোনও ভারতীয় জুটি হিসেবে সবচেয়ে বেশি বলের মুখোমুখি হয়েছেন তারা।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৩ বছরের পুরানো রেকর্ড ভেঙেছে রাহুল ও গিলের জুটি। আগের রেকর্ড ছিল রাহুল দ্রাবিড় ও সঞ্জয় বাঙ্গারের।

প্রথম ইনিংসে ৩১১ রানে লিড নেয় ইংল্যান্ড। তারপর ভারত টানা দুটি বলে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে হারায় রানের খাতা না খুলে। তৃতীয় উইকেটে জুটি গড়েন রাহুল ও গিল। ২০০২ সালে লিডস টেস্টে দ্রাবিড় ও বাঙ্গার জুটির ৪০৫ বল টিকে থাকার রেকর্ড ভেঙেছেন দুজনে। রাহুল ও গিল একসঙ্গে ২২ গজে খেলেছেন ৪২১ বল। ১৮৮ রান যোগ করেছেন তারা।

এছাড়া গিল ব্যক্তিগতভাবে করেছেন আরেক কীর্তি। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এক টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করেছেন। আগে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার ও জয়সওয়ালের।

চতুর্থ টেস্টের পঞ্চম দিন ৮১ রান করে এই মাইলফলকে পৌঁছান গিল। প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে তিনি সাড়ে ছয়শর বেশি রান করেছেন। চলতি সিরিজে বার্মিংহামে ডাবল সেঞ্চুরি করেন গিল। এছাড়া আছে দুটি শতক। 

ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ ৭৭৪ রান করেছেন গাভাস্কার। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট ইনিংসে এই রান করেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী