৪১ বলের পর ৩৯ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ২০:১৪আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২০:১৪

চার বছর আগে ৩৭-এ এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন। অনেকের মত ছিল, আগেভাগে ক্রিকেট ছেড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দুই বছর চোখের সমস্যা নিয়ে খেলার বাস্তবতা থেকেই অবসর নিতে বাধ্য হয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকান তারকার ধার আগের মতোই আছে। চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে নিজেকে আবারও চেনাচ্ছেন ৪১ বছর বয়সী ব্যাটার। 

ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে অপরাজিত ৬১ রান করেছিলেন ডি ভিলিয়ার্স। তারপর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৪১ বলে করেন সেঞ্চুরি। রবিবার ব্রেট লি, পিটার সিডল, জশ হ্যাস্টিংসের আক্রমণভাগকেও নিষ্ক্রিয় করে ছাড়লেন। এদিন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৩৯ বলে করলেন সেঞ্চুরি।

প্রথম দুই ওভারে মাত্র দুই বলের মুখোমুখি হন ডি ভিলিয়ার্স। তৃতীয় ওভারে ব্রেট লিকে একটি চার ও ছয় মারেন। তারপর আর পেছনে ফেরেননি।

রিভার্স সুইপে সেঞ্চুরি করা ডি ভিলিয়ার্স থেমেছেন ১২৩ রানে। ৪৬ বলের ইনিংসে ছিল ১৫ চার ও ৮ ছয়। প্রথম খেলোয়াড় হিসেবে অবসরে যাওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করলেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী