মারপিটের ঘটনায় থানায় অভিযোগ, তাসকিনের অস্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ১৪:৫৯আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬:১৪

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১ নম্বরে। ঘটনার পরপরই বাদী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি জিডি করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তাসকিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, তার সঙ্গে শত্রুতা করে থানায় জিডি করা হয়েছে।

তাসকিন বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি। ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

তাসকিন পাল্টা অভিযোগ করে বলেছেন, ‘আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।’

ঘটনার প্রেক্ষাপট নিয়ে তাসকিন আরও বলেছেন, ‘‘ওর (সৌরভ) খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। কিছু কথা ওরা রেকর্ড করেছে। আমার বাবা আবার ওই ঘটনার কিছুই জানতো না। উনি পরে শুনে কিছু কথা বলেছে। সাথে এটাও বলেছে, ‘ওরা ছোট বেলার বন্ধু, এক সাথে মিলে মিশে থাকবে।’ আসলে গত কয় মাস ধরে ওদের সাথে এখন মিশি না, তাই এখন ওর মাথা খারাপ হয়ে গেছে।’’

অভিযোগে বলা হয়, তাসকিন ফোন করে সৌরভকে মিরপুর ১ নম্বরে ডেকে নেন এবং সেখানে তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। এছাড়া তাকে ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি। থানা সূত্র জানায়, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। 

এ ব্যাপারে মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ সাজ্জাদ হোসেন জানান, ‘সনি সিনেমা হলের সামনে রবিবার রাতে মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।’

বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ারের এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কী হয়েছে সেটা আগে বের হোক।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত