আইপিএল জয়ী কোচের সঙ্গে কলকাতার ছাড়াছাড়ি

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৯:৩৫আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৯:৩৫

২০২৪ সালে আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ওই সময় তাদের প্রধান কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। কিন্তু বছরখানেক যেতেই ইতিহাসের অন্যতম বাজে মৌসুম কাটে তিনবারের চ্যাম্পিয়নদের। টেবিলের অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করার দুই মাস পর চন্দ্রকান্তের সঙ্গে ছাড়াছাড়ি হলো কলকাতার।

চন্দ্রকান্তের বিদায়ের খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে কলকাতা। তারা জানিয়েছে, ৬৩ বছর বয়সী কোচ নতুন সুযোগ খুঁজতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তারা বিবৃতিতে বলেছে, ‘মিস্টার চন্দ্রকান্ত পণ্ডিত নতুন সুযোগ খোঁজার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে থাকছেন না তিনি। আমরা তার অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞ।’

২০২২ সালের আগস্টে কলকাতার কোচ হন চন্দ্রকান্ত। ২০২৩ সালে তার প্রথম মৌসুমে দলটি সপ্তম স্থানে থেকে শেষ করে। ইনজুরির কারণে ওইবার ছিলেন না তৎকালীন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। পরের বছর তিনি ফেরায় এবং গৌতম গম্ভীর মেন্টর হিসেবে দল বদলে যায়। এক মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি তাদের ইতিহাসে রেকর্ড পয়েন্ট পায় এবং শিরোপাও জেতে।

সেই দলটিই কি না গত আসরে ১৪ লিগ ম্যাচে মাত্র পাঁচটি জেতে। দুই ম্যাচ হাতে রেখেই প্লে অফ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি