টি-টোয়েন্টি সাফল্যের পর এবার অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ওয়েন

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১১:৪০আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১১:৪০

ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর পুরস্কার পেয়ে গেলেন মিচ ওয়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। তাতে করে ওয়ানডে অভিষেকের আরও কাছে তিনি। 

২৩ বছর বয়সী অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজে ৫ ম্যাচে করেছেন ১২৫ রান। বল হাতে নিয়েছেন দুটি উইকেট। 

সিরিজে নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স খেলবেন না। ফলে টি-টোয়েন্টিসহ ওয়ানডে দলটির নেতৃত্বে থাকবেন মিচেল মার্শ। সাইড লাইনে থাকছেন আরেক পেসার মিচেল স্টার্কও। তবে ফিরেছেন পেসার জশ হ্যাজলউড ও ট্রাভিস হেড। 

স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের দুজনেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তবে ম্যাক্সওয়েলকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে। শুধু ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মার্নাস লাবুশেন ও উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। রয়েছেন ফাস্ট বোলার জাভিয়ের বারলেট ও ল্যান্স মরিসও। 

সফর শুরু হবে ১০ ও ১২ আগস্ট দুই টি-টোয়েন্টির মধ্য দিয়ে। তার পর ১৬ আগস্ট শেষ ম্যাচ। ১৯ আগস্ট প্রথম ওয়ানডে। বাকি দুই দুই ওয়ানডে ২২ ও ২৪ আগস্ট।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান,গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বারলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম