বিসিএলে থাকছে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৭:৪১আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৭:৪১

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নতুন কিছু নয়। ঢাকার লিগে অতীতে খেলেছেন ওয়াসিম আকরাম, সনাথ জয়াসুরিয়া, অর্জুন রানাতুঙ্গা, মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটাররা। বিপিএলে তো বিশ্বসেরা তারকারাও মাঠ মাতাচ্ছেন নিয়মিত। তবে এবার একেবারেই নতুন এক ইতিহাসের দিকে এগোচ্ছে বিসিবি। প্রথমবারের মতো ঘরোয়া লিগ বিসিএলে অংশ নিতে পারে একটি বিদেশি দল।  পাশাপাশি এনএলসিতে খেলতে পারবেন বিদেশি ক্রিকেটাররাও। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আকরাম খান জানিয়েছেন, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের একটি দল খেলবে এবারের বিসিএলে। সেই দলটা প্রথম শ্রেণির হতে পারে, আবার ‘এ’ দল বা অন্য কোনও দলও হতে পারে। সে সময় শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট থাকায় দলটা আফগানিস্তানের হওয়ারই সম্ভাবনা বেশি বলে জানান তিনি।

বিসিএল শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ হিসেবে। শুরুতে তিনটি দল ছিল ফ্র্যাঞ্চাইজির অধীনে, আর বাকি দলটা পরিচালনা করতো বিসিবি। কিন্তু এক সময় ফ্র্যাঞ্চাইজিগুলো সরে গেলে চারটি দলকেই নিজেদের পরিচালনায় নেয় দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই স্তরে জাতীয় ক্রিকেট লিগের খেলা হবে। আট দলে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার ইচ্ছা বিসিবির। অতীতে বিদেশি ক্রিকেটার জাতীয় ক্রিকেট লিগে অংশ নিয়েছে। 

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের পথে হাঁটছে বিসিবি। এতে ঘরোয়া লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, তরুণ ক্রিকেটাররাও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা পাবে বলে মনে করছে বোর্ড। একই সঙ্গে এর মাধ্যমে স্থানীয় ক্রিকেটের মানের উন্নয়নও হবে। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি