সব ফরম্যাটেই খেলার স্বপ্ন নাঈমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ২১:১৪আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২১:১৪

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয় নাঈম হাসানের। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। এরপর টেস্টেই তাকে বেশি দেখা গেছে। যদিও তাইজুল-মিরাজদের আধিপত্যে নিয়মিত সুযোগটা কমই হচ্ছে তার। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে এখনও সুযোগ পাননি তিনি। তবে নাঈম জানালেন, তিন ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

আজ বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাঈম বলেছেন, ‘আমি নিজেকে তিন ফরম্যাটে খেলার মতো করে প্রস্তুত করছি। যেটা বললেন, একটা ফরম্যাটে জাতীয় দলে খেলছি। কিন্তু প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতেও খেলি আলহামদুলিল্লাহ। তো আমি যদি শুধু এক ফরম্যাটে খেলতাম তাহলে শুধু প্রথম শ্রেণির ক্রিকেট খেলতাম। তাহলে প্রিমিয়ার লিগ কিংবা বিপিএল খেলা হতো না। আমি নিজেকে তিন ফরম্যাটে খেলার জন্য চিন্তা করি।’

বাংলাদেশ এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে। সেই সফরের একজন সদস্য হওয়ার প্রবল আগ্রহ নাঈমের! যদিও এখনও দল ঘোষণা হয়নি। দলে সুযোগ পেলে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করতে পারবেন তিনি।

নাঈম বললেন, ‘দেখুন-অস্ট্রেলিয়া আমাদের জন্য অচেনা কন্ডিশন, আমার কোনও সময়ই খেলা হয়নি। এখন যদি আমাকে সিলেক্ট করে অবশ্যই যাব। ওইখানে গেলে তো আমি বাইরের দেশের খেলোয়াড়দের সঙ্গে খেলবো। নতুন কন্ডিশনটা আমি জানবো, ওখানে কীভাবে কী করতে হয়। যখন কেউ ‘এ’ দলের হয়ে খেলতে যায়, তখন ওখানে ভবিষ্যতে জাতীয় দলে খেলবে, এমন খেলোয়াড়ই থাকে। ওদের সঙ্গে খেললে ভিন্ন রকম চ্যালেঞ্জ আসবে, কন্ডিশনগুলোও চেনা হবে। এটা আমাদের জন্য সহায়ক হবে।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে আগেই খেলতে পারলে ভবিষ্যতে জাতীয় দলে সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলেও মনে করেন নাঈম, ‘দেখুন এখন যদি অস্ট্রেলিয়ায় যেতে পারি, এই অভিজ্ঞতা কিন্তু আমার ভবিষ্যতে কাজে দেবে। সামনে যখন অস্ট্রেলিয়া সফরে যাবো, তখন কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগবে।’

সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় দুটি বড় আসর। বাংলাদেশ দল নিয়ে আশাবাদী নাঈম। তার বিশ্বাস, মোমেন্টাম পেলে সেরা ফল বের করে আনতে পারবে বাংলাদেশ, ‘দেখুন-আলহামদুলিল্লাহ ওরা (টি-টোয়েন্টি দল) খুব ভালো খেলছে। আমার বিশ্বাস ওরা ওইখানে খুব ভালো রেজাল্ট করবে। টি-টোয়েন্টি অল্প সময়ের খেলা, যদি মোমেন্টাম পায় তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাআল্লাহ।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
সিরিজ রক্ষা হলো না, ৭ রানে হার বাংলাদেশের
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
সর্বশেষ খবর
জার্মানির বিপক্ষে ইতিহাসের দ্বারে আইভরি কোস্ট, নকআউট নিশ্চিত করার সুযোগ
জার্মানির বিপক্ষে ইতিহাসের দ্বারে আইভরি কোস্ট, নকআউট নিশ্চিত করার সুযোগ
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
গোল উৎসবে সুইডেনকে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস
গোল উৎসবে সুইডেনকে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস
বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা
বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করলো কারা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা