সিরিজ রক্ষা হলো না, ৭ রানে হার বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জুন ২০২৬, ১৭:৪৪ আপডেট : ১৯ জুন ২০২৬, ১৭:৪৪

চট্টগ্রামে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও হার এড়াতে পারেনি বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের শেষ মুহূর্তের প্রতিরোধ সত্ত্বেও অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্য ছুঁতে পারেনি স্বাগতিকরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ ৬ উইকেটে ১৮৯ রান পর্যন্ত যেতে সক্ষম হয়।

বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দুই ওভারেই তুলে ফেলেন ৩৩ রান। ১৫ বলে ৩০ রান করে ম্যাট রেনশর বলে আউট হন তানজিদ। এরপর সৌম্য সরকার ৯ বলে ১৫ রান করে বিদায় নিলেও রান তোলার গতি কমেনি।

সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন তৃতীয় উইকেটে দলের আশা জাগান। সাইফ ৪২ এবং পারভেজ ৩৬ রান করেন। তবে দুজনই অল্প সময়ের ব্যবধানে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। শামীম পাটোয়ারীও ইনিংস বড় করতে পারেননি।

সেই অবস্থায় তাওহীদ হৃদয় হাল ধরার চেষ্টা করেন। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৩ রান। অ্যারন হার্ডির করা ওভারে একটি ছক্কা ও একটি চার মেরে সমীকরণ অনেকটাই কমিয়ে আনেন হৃদয়। কিন্তু শেষ বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলে বাংলাদেশের আশা শেষ হয়ে যায়। ২২ বলে ৩৫ রান করে আউট হন তিনি। ফলে ১৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখেন ম্যাট রেনশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলে ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। টিম ডেভিড খেলেন ২৬ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস। এছাড়া মিচেল মার্শ করেন ২০ রান।

বাংলাদেশ শুরুতে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিল। নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন জশ ইংলিস। এরপর নাহিদ রানার শিকার হন কুপার কনোলি। মোস্তাফিজুর রহমান ফেরান অধিনায়ক মিচেল মার্শকে। তবে রেনশ ও ডেভিডের পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। শেষ দিকে রেনশর ব্যাটে ভর করে ২০ ওভারে ১৯৬ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।

প্রথম ম্যাচে ৪ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

/ইউএস/
সম্পর্কিত
মিরপুর টেস্টে যে কোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে!
সাদমানের সেঞ্চুরি পূরণের আগেই শেষ দিনের খেলা
জাদেজার চার বছরের রাজত্বের সমাপ্তি, এক নম্বরে ইয়ানসেন
সর্বশেষ খবর
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন