সালাউদ্দিনের চুক্তির মেয়াদের সঙ্গে বেতনও বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জুলাই ২০২৫, ১৯:২৪আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯:২৪

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তিনি থাকছেন। শুরুতে স্বল্পমেয়াদে যুক্ত হলেও তার কাজে সন্তুষ্ট হয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব দিয়েছে বোর্ড। নতুন চুক্তি অনুযায়ী প্রতি মাসে তিনি বেতন পাবেন প্রায় ১০ লাখ টাকা, যা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

২০২৪ সালের শেষে আরব আমিরাত সফর দিয়ে জাতীয় দলে ফেরেন সালাউদ্দিন। বিসিবির ৩০ জুনের বোর্ড সভায় তার নতুন চুক্তির অনুমোদন দেওয়া হয়। চুক্তিতে সিরিজ ও সফরকালীন সুযোগ-সুবিধাসহ বছরে ৪০ দিনের ছুটির ব্যবস্থাও রয়েছে।

সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে পেতেন সালাউদ্দিন। এবার সেটি বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা। প্রায় ১০ লাখ টাকা বেতনের সঙ্গে দলের সিরিজ ও সফরকালীন সুযোগ-সুবিধা পাবেন এই কোচ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি