কনওয়ে-মিচেলের ফিফটিতে দ্বিতীয় দিনও নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ২২:০২আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২২:০২

বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বোলাররা লড়াই করলেন। শেষ সেশনের মধ্যভাগে নিউজিল্যান্ডকে অলআউট করেছে তারা। তবে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের ফিফটিতে প্রথম ইনিংসে ১৫৮ রানের লিড পায় তারা। তারপর ৬ বলের মধ্যে জিম্বাবুয়ের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরায় সফরকারীরা। তাতে দ্বিতীয় দিন শেষেও কিউইরা চালকের আসনে।

জিম্বাবুয়ের ১৪৯ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩০৭ রান করে। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে জিম্বাবুয়ে ২ উইকেটে ৩১ রানে দিনের খেলা শেষ করেছে। ১২৭ রানে পিছিয়ে তারা।

দিনের প্রথম বলেই উইল ইয়াংকে (৪১) ফিরিয়ে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি ৯২ রানের ওপেনিং জুটি ভেঙে দেন। হেনরি নিকলসকে নিয়ে কনওয়ের জুটি ছিল ৬৬ রানের। নিকলস ৩৪ রানে আউট হলে এই জুটি ভাঙে।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কনওয়ে আশির ঘরে থাকতে আউট হন। ১৭০ বলে ১২ চারে ৮৮ রান করেন এই ওপেনার।

২৩৩ রানে নিউজিল্যান্ডের সাত উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করে জিম্বাবুয়ে। কিন্তু নাথান স্মিথকে নিয়ে দাঁড়িয়ে যান মিচেল।

স্মিথ ৭৯ বলে ২২ রানে রিটায়ার্ড হার্ট হন দলীয় ২৯৪ রানে। মিচেলের সঙ্গে ৬১ রানের জুটি ছিল তার।
 
মিচেল ১১৯ বলে ৫ চার ও ১ ছয়ে ৮০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন।

মুজারাবানি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি উইকেট শিকার করেন তানাকা চিভাঙ্গা।

দ্বিতীয় ইনিংসেও শুরুতে ধাক্কা খায় জিম্বাবুয়ে। সপ্তম ওভারের শেষ বলে ২৫ রানে ভাঙে ওপেনিং জুটি। 

ম্যাট হেনরির আঘাতে বেন কারান (১১) বিদায় নেন। পরের ওভারে ব্রায়ান বেনেটকে ফেরান উইলিয়াম ও’রোর্কে।

২৯ রানে ২ উইকেট হারানোর পর জিম্বাবুয়েকে দিনের শেষ পর্যন্ত নেন নিক ওয়েলচ ও ভিনসেন্ট মাসেকেসা। ২ রানে অপরাজিত ওয়েলচ, রানের খাতা খোলেননি মাসেকেসা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী