ওভাল টেস্টে আর খেলতে পারবেন না ওকস

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১৫:৪৯আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৫:৪৯

ভারতের বিপক্ষে ওভাল টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। ম্যাচের প্রথম দিন বাঁ কাঁধে চোট পান তিনি।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড শুক্রবার দ্বিতীয় দিনের খেলার আগে বিবৃতি দিয়েছে, ‘এই পর্যায়ে, ইনজুরির কারণে এই টেস্টের বাকি সময়ে আর তিনি খেলতে পারবেন না।’

ভারতের প্রথম ইনিংসের ৫৭তম ওভারে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে বেকায়দায় পড়ে যান ওকস। কাঁধ ধরে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন। মাঠে থাকতে পারেননি।

এই ম্যাচের আগেই ছিটকে গেছেন বেন স্টোকস ও জোফরা আর্চার। ওকস বাদ পড়ায় তাদের পেস বোলিংয়ে আছেন কেবল জশ টাং, গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটন।

ওকসকে হারানো ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। পাঁচ টেস্টেই খেলেছেন তিনি। দুই দল মিলিয়ে যে কারও চেয়ে সবচেয়ে বেশি ১৮১ ওভার বল করে নিয়েছেন ১১ উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের