বেসরকারি টি-টোয়েন্টি লিগে ‘পাকিস্তান’ নাম নিষিদ্ধ!

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ১৩:১৭আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৩:১৭

সম্প্রতি যুক্তরাজ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস অব লিজেন্ডসে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ভারত চ্যাম্পিয়ন্স ম্যাচ বাতিল করেছে। গ্রুপ পর্বের পর সেমিফাইনালও তারা খেলেনি। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বেসরকারি টি-টোয়েন্টি লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তারা। টেলিকম এশিয়া স্পোর্ট এক রিপোর্টে জানিয়েছে, বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরদের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিসিবির মতে, পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ভারতের দুইবার না খেলার ঘটনা দেশের মর্যাদার জন্য ক্ষতিকর। তবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে শনিবারের ফাইনালে বর্তমান পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

তবে ভবিষ্যতে কোনও বেসরকারি সংস্থাকে পাকিস্তানের নাম ব্যবহার করতে পিসিবির অনুমতি লাগবে। নয়তো সব বেসরকারি সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, ‘সব বেসরকারি সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যদি পাকিস্তানের (অনুমতি ছাড়া) নাম ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্রিকেট সংক্রান্ত ইভেন্টে দেশের নাম ব্যবহারের একমাত্র অধিকার পিসিবির এবং সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট লিগ এবং আয়োজক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার ওপর।’

এর আগে জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রে ছোট লিগে পাকিস্তানের নাম ব্যবহার করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা। পাকিস্তান সরকার ও দেশের ক্রীড়া তদারকি করা আন্তপ্রাদেশিক কোঅর্ডিনেশন কমিটি (আইপিসি) বেসরকারি ক্রিকেট লিগে দেশের নাম ব্যবহারের বিষয়টি পিসিবিকে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের