‘ডি ভিলিয়ার্স এখনও আইপিএলের অর্ধেক আন্তর্জাতিক খেলোয়াড়ের চেয়ে ভালো’

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১৯:৪০আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২১:৩৫

৬১*, ১১৬*, ১২৩, ৬ ও ১২০*- কেবলই শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাঁচ ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের রান এগুলো। দক্ষিণ আফ্রিকান ব্যাটার ১৪৩ গড়ে টুর্নামেন্ট শেষ করেছেন সর্বোচ্চ ৪২৯ রান করে। তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

শনিবারের ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ১৯৬ রান তাড়া করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। রানের পাহাড়ে তারা অবলীলায় উঠে গেছে ডি ভিলিয়ার্সের সৌজন্যে। ৪১ বছর বয়সী ব্যাটার ৬০ বলে ১২০ রানে অপরাজিত থেকে দলকে শিরোপা জেতান।

ফাইনালে দোর্দণ্ড প্রতাপ দেখানোর পর ডি ভিলিয়ার্স তার সাবেক সতীর্থ ডেল স্টেইনের কাছ থেকে প্রশংসা পেলেন। সাবেক পেসার বললেন, আইপিএলে যত আন্তর্জাতিক খেলোয়াড় খেলেন, তাদের অর্ধেকের চেয়ে ভালো খেলেন ডি ভিলিয়ার্স।

এক্স-এ স্টেইন পোস্ট করেছেন, ‘মন্তব্যটা কারও খারাপ লাগতে পারে, আবার ভালো লাগতে পারে। এবি এখনও আইপিএলের অর্ধেক আন্তর্জাতিক খেলোয়াড়ের চেয়ে ভালো। হয়তো আরও বেশি।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী