নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সিলেটে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ২০:৪০আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২০:৪০

এশিয়া কাপের আগে বাংলাদেশের খেলার কথা ছিল ভারতের বিপক্ষে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে ভারত এই সময় আসতে অস্বীকৃতি জানায়। যে কারণে বিসিবি নতুন করে প্রতিপক্ষ চূড়ান্ত করতে তৎপরতা চালায়। তাতেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ তৈরি হয়। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না হলেও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ডাচদের বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচই হবে সিলেটে।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবে। ঢাকায় ৬ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এই ক্যাম্পকে সামনে রেখে ১১ আগস্ট থেকেই বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা বাংলাদেশে পা রাখবেন বলে নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক।

রবিবার ফাহিম গণমাধ্যমকে বলেছেন, ‘৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ তারিখ... এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে। তারপর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি সেটা হবে সিলেটে। সেখানে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সঙ্গে সেখানে সিরিজটা খেলবো।’

এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের সব ম্যাচই খেলবে আবু ধাবিতে। ফাহিম মনে করেন সিলেটের উইকেটে খেলাই বাংলাদেশের ক্রিকেটারদের আদর্শ প্রস্তুতি হবে, ‘আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারবো না। আমাদের এখানে সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার যেখানে রান হবে। বাংলাদেশের মধ্যে সিলেটই বোধহয় সেই জায়গা। আমরা চেষ্টা করবো সিলেটে খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটা নিতে পারি।’

মিরপুরের উইকেট নিয়ে আছে তীব্র সমালোচনা। এশিয়া কাপের আগে এখানে তাই খেলতে চায় না বাংলাদেশ। ফাহিম জানিয়েছেন সিলেটে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট চান তারা। ২০০ রানের উইকেট বানানো হবে, তেমনটাই প্রত্যাশা ফাহিমের, ‘হ্যাঁ, অবশ্যই। যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইবো। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। আগেও দেখেছি সেটা। আমাদের হাতে এখনও বেশ সময় আছে এবং মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনও কারণ নেই। অবশ্যই, এমন উইকেট না যেখানে ১৩০-১৪০ রান করতে কষ্ট হবে। আমরা চাইবো অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের