রিটায়ার্ড আউট হয়ে যেখানে ‘প্রথম’ রোস্টন চেজ

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৪:৩৩আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৪:৩৩

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হয়েও ভিন্ন তালিকায়‘প্রথম’ এর সঙ্গে যুক্ত হয়েছে ক্যারিবিয়ান ব্যাটার রোস্টন চেজের নাম।  পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চেজের ঘটনাটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বাদশ রিটায়ার্ড আউটের নজির। তবে দুটি পূর্ণ সদস্য দেশের ম্যাচে কোনও ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউটের প্রথম নজির এটি। অর্থাৎ পূর্ণ সদস্য দেশের কোনও ব্যাটার প্রথমবার টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হয়েছেন তিনি। 

১৯০ রানের লক্ষ্যে ভালো সূচনা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমে ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন অ্যালিক অ্যাথানেজ। কিন্তু তার আউটের পর ইনিংসের গতিপ্রকৃতি শ্লথ হয়ে পড়ে। তার বিদায়ের পর ১৩ ওভারে দলটির স্কোর ছিল ৩ উইকেটে ১১০। তার পর ৪২ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৮০ রান। তখন শেরফানে রাদারফোর্ড দ্রুত সময়ে ঝড়ো ব্যাটিং করতে পারলেও চেজকে ব্যাট করতে সংগ্রাম করতে হচ্ছিল। চাহিদা মিটিয়ে ব্যাট করতে পারেননি তিনি। ১২ বলে মাত্র দুটি চারে ১৫ রানে থাকা অবস্থায় ডাগ আউটে তার পড়ে। তিনি যখন রিটায়ার্ড আউট হন তখনও সমীকরণ ছিল ১৮ বলে ৪১ রান। কিন্তু আগেই পিছিয়ে পড়ায় শেষ দিকে মাত্র ২৭ রান যোগ করে পারে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত হয় পাকিস্তানের।   

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে পূর্ণ সদস্য দেশের অংশগ্রহণে ‘রিটায়ার্ড আউট’ হওয়ার ঘটনা একবারই ঘটেছে। যদিও আউট হওয়া ব্যাটারটি পূর্ণ সদস্য দেশের ক্রিকেটার ছিলেন না। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার ওপেনার নিকোলাাস ড্যাভিন নর্থ সাউন্ডে ১০ ওভারে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বলে ১৮ রান করার পর ‘রিটায়ার্ড আউট’ হন। এর বাইরে ১০টি রিটায়ার্ড আউটের ঘটনা ঘটেছে শুধুমাত্র সহযোগী দেশগুলোর মধ্যকার ম্যাচে।

চেজ এর আগেও একবার টি-টোয়েন্টিতে ‘রিটায়ার্ড আউট’ হয়েছিলেন।। সেটা ছিল ২০২৫ সালের শুরুতে আইএল টি-টোয়েন্টিতে। সেই ম্যাচে তার দল আবু ধাবি নাইট রাইডার্স প্রথমে ব্যাট করেছিল এমআই এমিরেটসের বিপক্ষে। চেজ তখন ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ১২তম ওভারে, কিন্তু ইনিংস সচল রাখতে ব্যর্থ হন। ১৮তম ওভার শেষে ১৩ বলে ২০ রান করার পর ‘রিটায়ার্ড আউট’ হয়ে তিনি মাঠ ছাড়েন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম