বাংলাদেশ ‘এ’ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ১৭:৩৫আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৯

চলতি মাসে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২০২৪ সালের পর বাংলাদেশ আবারও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলের নেতৃত্বে আছেন উইকেট কিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। টুর্নামেন্টে অংশ নিতে ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সোহানরা।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও সাউথ অস্ট্রেলিয়ার সাথে একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বিগ ব্যাশের কয়েকটি দলসহ মোট ১১ টি দল এই টুর্নামেন্টে খেলবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ১৬ আগস্ট নেপাল এবং পরদিন প্রতিপক্ষ বিগ ব্যাশের দল পার্থ স্কর্চারস। নর্দান টেরিটরি স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯ আগস্ট মাঠে নামবেন সোহানরা। এছাড়া ২১ আগস্ট মেলবোর্ন স্ট্রার্স ও ২৩ আগস্ট অ্যাডেলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। ২৪ আগস্ট হবে টুর্নামেন্টের ফাইনাল। 

বাংলাদেশ ‘এ’ দল: কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মন্ডল, হাসান মাহমুদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম