এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে সৌম্য-শান্ত-সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ১৯:১০ আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮:১০

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগেই অবশ্য এশিয়া কাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত। এছাড়া ফিরেছেন অনেক দিন জাতীয় দলের বাইলে থাকা নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার।

আগামী ৬ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। ঘোষিত দলের সদস্যরা শুরুতেই ফিটনেস ক্যাম্পে অংশ নেবেন। ১৪ আগস্ট পর্যন্ত ফিটনেস ক্যাম্পের পর ১৫ তারিখ থেকে স্কিল ক্যাম্প শুরু হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৮ আগস্ট পর্যন্ত স্কিল ক্যাম্পের পর তা সরে যাবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেখানেই ডাচদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের সূচি এখনও ঘোষণা হয়নি। ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে কোচিং স্টাফরা দলের সঙ্গে যোগ দেবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
 
প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে পাঁচজন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। তারা ৬ তারিখে ক্যাম্পে যোগ দিয়েই ৭ তারিখে অস্ট্রেলিয়ায় রওয়ানা দেবেন। ওই টুর্নামেন্ট খেলে সিলেটের ক্যাম্পে যোগ দেবেন তারা।  টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাওয়া ৫ ক্রিকেটার হচ্ছেন- নুরুল হাসান সোহান, নাঈম শেখ, সাইফ হাসান, হাসান মাহমুদ ও মাহিদুল ইসলাম অঙ্কন।

২৫ জনের স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ও সাইফ হাসান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
সর্বশেষ খবর
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী