রোনালদোর ওয়ালপেপার অনুপ্রাণিত করেছিল সিরাজকে

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৩:০৫আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৩:০৫

ইংল্যান্ড-ভারত সিরিজের নাটকীয় অবসান হলো। ওভাল টেস্টে শেষ দিনে জিততে ইংল্যান্ডের লাগতো ৩৫ রান, ভারতের চার উইকেট। মোহাম্মদ সিরাজ একাই বাকি চার ব্যাটারের তিনজনকে ফিরিয়ে ভারতকে জেতালেন ৬ রানে। ম্যাচসেরা হয়ে এই পেসার জানালেন, ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ওয়ালপেপার তার মনে বিশ্বাস এনে দিয়েছিল যে তিনি পারবেন।

সংবাদ সম্মেলনে সিরাজ বললেন, 'আজ সকালে উঠেই আমি এই ইমোজি খুঁজছিলাম- ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তৈরি 'বিশ্বাস'। আমি জানি আমাকে দিয়ে বিশেষ কিছু সম্ভব।'

ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানে অলআউট করে রোমাঞ্চকর জয় এনে দিতে পাঁচ উইকেট নেন সিরাজ। শেষ উইকেট নিয়ে রোনালদোর আইকনিক সিউউ উদযাপন করেন। তিনি বললেন, 'আমি সাধারণত সকাল আটটায় উঠি। আজ সকাল ৬টায় উঠেছি, সেই মুহূর্ত থেকে বিশ্বাস করেছি, আমি পারবো। এটাকেই আমার ওয়ালপেপার বানিয়ে নিয়েছি। বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ।'

১৪০ কোটি ভারতীয়র মুখে হাসি এনে দিয়ে উচ্ছ্বসিত সিরাজ, 'আমার খেলা নিয়ে আমি খুব খেটেছি। কাউকে নিয়ে কখনও বাজে কিছু ভাবিনি। ১৪০ কোটি মানুষের মাঝে থেকে নির্বাচিত হওয়া বিশাল ব্যাপার। আপনি আপনার পুরো দেশকে প্রতিনিধিত্ব করছেন। আজ সেই ১৪০ কোটি মানুষের মুখে হাসি। আমি আমার খেলা নিয়ে সৎ থাকতে চাই এবং আমার সামর্থ্যে বিশ্বাস আছে। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এটা গুরুত্বপূর্ণ।'

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী