এক সপ্তাহ আগের ঘটনায় ডেভিডের জরিমানা

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৬:৫৫আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬:৫৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল গত ২৮ জুলাই। এরপর ক্যারিবিয়ানদের সঙ্গে পাকিস্তানেরও টি-টোয়েন্টি সিরিজ শেষ। স্বাগতিক উইন্ডিজকে ৫-০ তে হোয়াইটওয়াশ করার এক সপ্তাহ পর শাস্তি পেতে হলো অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিডকে।

সেন্ট কিটসে পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয়ের ম্যাচের একটি কাণ্ডে ডেভিডকে জরিমানা করা হয়েছে। আইসিসি আচরণবিধির ২.৮ ধারা লংঘন করেছেন তিনি। যেখানে ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ভিন্নমত পোষণ করার’ কথা বলা আছে।

ডানহাতি ব্যাটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

ঘটনাটি ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান তাড়ায় পঞ্চম ওভারে। আলজারি জোসেফের একটি বল লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার পর আম্পায়ারকে দুই হাত প্রসারিত করে ওয়াইডের সঙ্কেত দেন ডেভিড।

ডেভিড ওই ম্যাচে ৩০ রান করেছিলেন। তিন উইকেটে ম্যাচটি জেতে অজিরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম