এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ০৯:১৪আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮:০২

এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল থাকা দলটির নেতৃত্বে থাকবেন রশিদ খান। 

টুর্নামেন্টের আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানকে নিয়ে প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজও খেলবে আফগানরা। সেই সিরিজেও একই স্কোয়াড থাকবে।

স্কোয়াডে থাকা দলের বেশিরভাগ সদস্যই সম্প্রতি আফগান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শাপাগিজায় অংশ নিয়েছেন। এখন ক্রিকেটাররা দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। তার পর শারজায় ২৯ আগস্ট থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। 

দলটিতে রয়েছেন সাদা বলের নিয়মিত তারকা আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকি ও মোহাম্মদ নবী। রয়েছে নতুন মুখও। আসন্ন ম্যাচগুলোতে আন্তর্জাতিক অভিষেক হতে পারে তরুণ ওয়াফিউল্লাহ তারাখিল, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদের। 

এশিয়া কাপে আফগানিস্তান ‘বি’ গ্রুপে রয়েছে। তাদের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। 

আফগানিস্তানের প্রাথমিক দল:  রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোটি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমদজাই ও বশির আহমদ।

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী