চার দলের সেমিফাইনাল মিশন শুরু বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৪:০৬আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৪:১৪

চার দলের সেমিফাইনাল মিশন শুরু বুধবার অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার অলিখিত কোয়ার্টার ফাইনালে শেষ হাসি হেসেছে ভারত। গ্রুপ 'ওয়ান' থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের সুবাদে ৫ বল হাতে রেখেই জয় পায় তারা। অন্যদিকে গ্রুপ 'টু' থেকে সেমিতে উঠেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ৩০ মার্চ বুধবার দিল্লিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পর দিন মুম্বাইতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন স্টেডিয়ামে।

গ্রুপ ‘ওয়ান’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও ভারত। নিউজিল্যান্ড গ্রুপের সবগুলো দেশকেই হারিয়েছে। এদিকে ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়েছে। বাকি তিন দল পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা।

অন্যদিকে গ্রুপ ‘টু’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ক্যারিবিয়ানরা রবিবার আফগানিস্তানের সঙ্গে গুরুত্বহীন ম্যাচে হেরেছে। বাকি তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারলেও বাকি তিনিটি দলকে পরাজিত করে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করছে।

তবে ভাগ্য সহায় বলতে হবে ভারতের। বাংলাদেশর বিপক্ষে ভাগ্যের সহায়তা জয় পায় তারা। এই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছিল। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে এমন সমীকরণ রেখেই মাঠে নামে দু'দল। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে শেষ হাসি হাসে কোহলি-রোহিতরা।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম