প্রথম দিনেই কোণঠাসা জিম্বাবুয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ২২:০৮আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২২:৪৯

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তিন দিনেই বিধ্বস্ত হয়েছিল জিম্বাবুয়ে। বুলাওয়েতে দ্বিতীয় ও শেষ টেস্টে নতুন কিছুর প্রত্যাশায় ছিল স্বাগতিকরা। কিন্তু একই গল্পের পুনরাবৃত্তিই যেন হলো সেই ভেন্যুতে। নিউজিল্যান্ডের বোলিং তোপে প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এরপর এক উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৭৪ রান তুলে দিন শেষ করেছে কিউইরা। তাতে সফরকারীদের লিড এখন ৪৯ রানের।

বুলাওয়েতে আগে ব্যাটিংয়ে নেমে ম্যাট হেনরি ও জাকারি ফোকস তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। কিউই এই দুই পেসার মিলেই তুলে নেন ৯টি উইকেট। স্বাগতিকরা কোনও রকমে করতে পারে ১২৫ রান। সর্বোচ্চ ৪৪ রান আসে নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে ফেরা ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে। তাফাদওয়া সিগা খেলেন অপরাজিত ৩৩ রানের ইনিংস। 

ম্যাট হেনরি ৪০ রান খরচায় নেন ৫টি উইকেট। আরেক মিডিয়াম পেসার জাকারি ফোকস নেন ৩৮ রানে চারটি উইকেট। বাকি একটি উইকেট শিকার করেন ম্যাথু ফিশার।

জিম্বাবুয়েকে ১২৫ রানে অলআউট করে দ্বিতীয় সেশনের শেষ দিকে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং মিলে গড়েন ১৬২ রানের জুটি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার ৪ ওভার আগে ইয়াং আউট হন (৭৪)। কনওয়ে ৭৯ এবং জ্যাকব ডাফি ৮ রান নিয়ে অপরাজিত আছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মারুফা
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নাহিদকে পেতে চায় একাধিক দল, কিন্তু বাধা বিসিবি!
এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাত!
সর্বশেষ খবর
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
অমিতাভের হটসিটে এবার জুয়াড়ি, কেবিসির অর্থে ঋণ শোধ করতে চান তিনি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ