প্রায় সাড়ে ৭ লাখ টাকায় বিক্রি গিলের ‘দাগযুক্ত’ জার্সি

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১৬:২৩আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৬:২৩

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ দিয়ে প্রথমবার টেস্টে ভারতকে নেতৃত্ব দেন শুবমান গিল। ইংল্যান্ডের মাটিতে ২-২ ব্যবধানে ড্র হওয়া পাঁচ ম্যাচ সিরিজে রেকর্ড ৭৫৪ রান করা এই ব্যাটার মাঠের বাইরেও শীর্ষে থাকলেন। লর্ডস টেস্টে তার ব্যবহৃত জার্সি একটি চ্যারিটি নিলামে বিক্রি হয়েছে ৪৫০০ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় যা ৫ লাখ ৪১ হাজার রুপি এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ লাখ টাকা। ‘রেড ফর রুথ’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই নিলামে দুই দলের বেশ কিছু ব্যবহৃত পণ্যের মধ্যে গিলের জার্সিই সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে।

লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারের ম্যাচে দুই ইনিংসে ১৬ ও ৬ রান করেন গিল। তবে এর আগে-পরে যে ঝলক তিনি দেখান, তার প্রভাবই হয়তো পড়েছে নিলামে। ক্রিকেটের পুণ্যভূমিতে ম্যাচ শেষে নিজের জার্সি চ্যারিটির জন্য দান করেন গিল। সেই জার্সি ধোয়া হয়নি। দাগযুক্ত, অপরিচ্ছন্ন জার্সিই নিলামে তোলা হয়।

নিলামে গিলের জার্সি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে এভাবে, ‘এই বিশেষ সংস্করণের জার্সি, যা রুথ স্ট্রস ফাউন্ডেশনে দেওয়া হয়েছে, এতে ভারতীয় টেস্ট দলের অফিসিয়াল ক্রেস্ট আছে এবং এটি ম্যাচে পরিহিত, দাগযুক্ত ও ধোয়া হয়নি। গিল তার চোখ ধাঁধানো শট খেলার সামর্থ্য ও শান্ত স্বভাবের জন্য সুপরিচিত, বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা। এই জার্সি ধোয়া হয়নি এবং ম্যাচে পরা হয়েছিল- হোম অব ক্রিকেটের স্মরণীয় দিনের একটি দুর্লভ সংগ্রহ এটি।’

এছাড়া দুই দলের খেলোয়াড়দের সই করা জার্সি, ক্যাপ, ব্যাট ও হসপিটালিটি টিকিট তোলা হয় নিলামে। যেখানে জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার পণ্য দ্বিতীয় সর্বোচ্চ ৪২০০ পাউন্ডে বিক্রি হয়েছে। এরপর লোকেশ রাহুলের পণ্যের দাম উঠেছে ৪ হাজার পাউন্ড। ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে জো রুটের জার্সি সর্বোচ্চ ৩৮০০ পাউন্ডে বিক্রি হয়েছে। অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম ছিল ৩৪০০ পাউন্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম