ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ

ফাইনালে রিজান-কালামের ফিফটিতে বাংলাদেশের ২৬৯ রান

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ১৭:৩৮আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৭:৫০

হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ। তবে মিডল অর্ডারে কালাম সিদ্দিকী ও রিজান হোসেনের হাফ সেঞ্চুরিতে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বাংলাদেশ।

ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৪১ রান তোলেন। দশম ওভারে রিফাত (১৬) আউট হলে এই জুটি ভাঙে। তারপর ৬৫ রানের মধ্যে জাওয়াদ (২১) ও অধিনায়ক আজিজুল হাকিম (৭) আউট হন।

কালাম ও রিজান ১১৭ রানের জুটিতে ওই ধাক্কা কাটিয়ে ওঠেন। কালাম ৭৫ বলে ৬৫ রান করেন ১০ চারে। মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন রিজান। কিন্তু পারেননি। ৪৮তম ওভারে মাত্র ৫ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। ৯৬ বলে ১০ চারে ৯৫ রান করেন তিনি।

রিজানের সঙ্গে ৬৩ রানের জুটি গড়া আব্দুল্লাহ ২৯ বলে ৩৮ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১৩ রানে অপরাজিত ছিলেন সামিউন বাসির।

বাংলাদেশের ৫ উইকেটের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নেন ব্যান্ডাইল এমবাথা। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী