ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আবার পতন বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১৫:০৭আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৫:২৫

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে অবশ্য ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ পতন হয়েছে বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজরা চলে গেছে ১০ নম্বরে। আর ৯ নম্বরে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। 

দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানরা বৃষ্টি আইনে জিতেছে ৫ উইকেটে। তাতে দলটির রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮। টাইগারদের রেটিং ৭৭ পয়েন্ট। ফলে বাংলাদেশকে পেছনে ফেলেছে তারা। 

গত জুলাইয়েই শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। পেছনে ফেলেছিল ক্যারিবিয়ানদের। এবার শাই হোপের দল নিজেদের আগের অবস্থান দখলে নিয়েছে। 

দ্বিতীয় ম্যাচের পরাজয়ে অবনতি হয়েছে পাকিস্তানেরও। তারা পাঁচে নেমে গেছে। বিপরীতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে শ্রীলঙ্কা উঠেছে চার নম্বরে।

অবস্থা এখন এমন যে ওয়েস্ট ইন্ডিজ যদি সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচেও হারে। তার পরেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের ওপরই অবস্থান করবে। 

ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে শীর্ষ তিনটি আসন যথারীতি দখলে রেখেছে। 

/এফআইআর/   
সম্পর্কিত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
‘বান্দেরাজো আর্জেন্টিনো’: ফাইনালের আগে আর্জেন্টিনা সমর্থকদের বড় র‍্যালি
‘বান্দেরাজো আর্জেন্টিনো’: ফাইনালের আগে আর্জেন্টিনা সমর্থকদের বড় র‍্যালি
খাবার নিয়ে প্রভোস্টকে বলায় শিক্ষার্থীকে পেটাল ছাত্রদলের দুই নেতা
খাবার নিয়ে প্রভোস্টকে বলায় শিক্ষার্থীকে পেটাল ছাত্রদলের দুই নেতা
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
আজও সারা দেশে বৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কা
আজও সারা দেশে বৃষ্টির শঙ্কা, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কা
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
বুফে খাওয়া লাভ নাকি লোকসান
বুফে খাওয়া লাভ নাকি লোকসান