৪৬ কোটি টাকার হিসাব নিয়ে বসতে যাচ্ছে বিসিবি-চিটাগং কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ২০:৩৬আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২০:৩৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ৪৬ কোটি টাকা পাওনার নোটিশকে ভিত্তিহীন বলেছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। যদিও সামির কাদেরের দাবি, সমস্যা সমাধানে দুই পক্ষই বসতে যাচ্ছে আলোচনার টেবিলে।

এ প্রসঙ্গে সামির কাদের বলেছেন, ‘আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকদের সঙ্গে। ওনারা আমাকে নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে।’ 

আলোচনায় বসতে চাওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেছেন, ‘এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছেই যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এতদিন পর যে নিজ থেকে তারা এখন আমাকে ডাকছে আলোচনায় বসার জন্য।’

যদিও অংকটা ৪৬ কোটি টাকার নয় বলেই দাবি সামিরের, ‘মজার বিষয় হলো এই ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না ওনাদের (বিসিবি) কাছে কোনও জবাব আছে, না আমার কাছেও কোনও জবাব আছে। কিন্তু বাজারে ঘুরছে ৪৬ কোটি টাকার কথা। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারও কাছে কোনও উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তোবা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনও উত্তরই নেই। আমার কাছেও নেই।’

সামির আরও বলেছেন, ‘২০১৮ সালে বিসিবি বকেয়ার বিষয়ে হাইকোর্ট থেকে স্টে-অর্ডার নিয়েছিল, ফারুক আহমেদের (সাবেক বিসিবি সভাপতি) সঙ্গে আমাদের সমঝোতা হয় যে সাড়ে ৩ কোটি টাকা দিতে হবে, এখন সেটা ৪৬ কোটি কীভাবে হলো এটা বিসিবিও জানেনা, আমার সঙ্গে বসতে রাজি হয়েছে তারা।’

বিপিএলের ভাবমূর্তি নষ্টের পেছনে বিসিবি দায়ী উল্লেখ করে সামির বলেছেন, ‘বিপিএলের ভাবমূর্তি নষ্ট করেছে বিসিবি, স্টে-অর্ডারের মাঝে লিগ্যাল নোটিশ পাঠিয়ে আদালত অবমাননা করেছে তারা, চুক্তির বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করতে বোর্ড থেকে এতদিন পর আগ্রহ দেখিয়েছে, আমি খুশি।’

বিপিএলের সর্বশেষ আসরে ফিরে আসা চিটাগং কিংস মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি শিরোনামে এসেছে পারিশ্রমিক নিয়ে বিতর্কে। শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে নিয়োগ দিলেও টুর্নামেন্ট শেষে তার পারিশ্রমিক পরিশোধ না করায় শুরু হয় সমালোচনা। একই অবস্থা প্রধান কোচ শন টেইটের ক্ষেত্রেও—অস্ট্রেলিয়ান এই কোচও পাননি প্রাপ্য টাকা। উপস্থাপিকা ইয়াশা সাগরের পারিশ্রমিকও আটকে রাখা হয়। পারভেজ হোসেন ইমনের পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে তাকে নেতৃত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেন দলটির অন্যতম কর্তা সামির কাদের। এমনকি জাতীয় দলের পেসার শরিফুল ইসলামের ১০ লাখ টাকা পারিশ্রমিক এখনো বকেয়া চিটাগং কিংসের কাছে।

একটি ফ্র্যাঞ্চাইজির এ ধরনের আচরণ পুরো টুর্নামেন্টের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই কারণে গুঞ্জন আছে আগামী মৌসুমে   ফ্র্যাঞ্চাইজি হিসেবে চিটাগংকে নেবে না বিসিবি। যদিও সামির কাদের দাবি করেন, সমস্যা সমাধান না করে কীভাবে অন্যদের আনা হবে, ‘আমি এটা শুনেছি, রিপ্লাইও করেছি। লিগ্যাল সাইড থেকে একটা কথা বলি আমার সাথে তো আপনি সমাধানই করছেন না, তাহলে আমার জায়গায় অন্য কাউকে আপনি কীভাবে আনছেন।’
 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু