হোপ-সিলসে পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছরে উইন্ডিজের প্রথম সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ০৫:১২আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৫:৪৪

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দাপট ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার শাই হোপের অপরাজিত সেঞ্চুরির পর জেইডেন সিলস ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে উড়িয়ে দেয় তারা। তাতে ৩৪ বছরে প্রথমবার পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারালো ওয়েস্ট ইন্ডিজ।

হোপের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৯৫ রানের লক্ষ্য দেয় উইন্ডিজ। হোপ ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে দ্বিতীয় সেরা বোলিংয়ে সফরকারীদের ৯২ রানে অল আউট করেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ক্যারিবিয়ানরা ২০২ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয় পায়।

আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ বড় ইনিংসের আভাস দেয়নি। ৪৪তম ওভারে দুইশ ছোঁয় তারা। এরপর আগ্রাসী ব্যাটিং। জাস্টিন গ্রিভসকে নিয়ে হোপ ইনিংস শেষে স্কোর নেন ২৯৪ রানে। ৫০ বলে ১১০ রানের জুটি ছিল তাদের।

৯৪ বলে ১০ চার ও ৫ ছয়ে ১১০ রানে অপরাজিত ছিলেন হোপ। ১৮তম সেঞ্চুরিতে সর্বোচ্চ শতকের তালিকায় ক্রিস গেইল ও ব্রায়ান লারার পর উইন্ডিজদের মধ্যে তিনে তিনি। ২৪ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন গ্রিভস।

শেরফানে রাদারফোর্ড (১৫) ও রোস্টন চেজের (৩৬) সঙ্গে ৪৫ ও ৬৪ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন হোপ। কিসি কার্টি ও এভিন লুইসের ৪৭ রানের জুটি ছিল কার্যকরী।

পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।

সিলসের বোলিং তোপে পড়ে ৮ রানের মধ্যে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব ডাক মারেন। স্বাগতিক পেসার একে একে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে ফেরান। নবম ওভারে ২৩ রানে চার উইকেট হারিয়ে পাকিস্তানের আশা কার্যত শেষ হয়ে যায়।

সালমান আগা সর্বোচ্চ ৩০ রান করেন। মোহাম্মদ নওয়াজ ২৩ রানে অপরাজিত ছিলেন। ১৩ রান করেন হাসান নওয়াজ।

সিলস ১৮ রান খরচায় ৬ উইকেট নেন। ওয়ানডেতে এটি কোনও ক্যারিবিয়ানের যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং। গুডাকেশ মোটি নেন দুই উইকেট।

২-১ এ সিরিজ জয়ের ম্যাচে সেরা হয়েছেন হোপ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী