বাজে বোলিংয়ের রেকর্ড রশিদ খানের

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৩:৫২আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৩:৫২

সাদা বলের ক্রিকেটে সেরা স্পিনারদের একজন রশিদ খান। কিন্তু দ্য হান্ড্রেডে গতকাল এমনই এক ম্যাচ খেলেছেন, যা কখনও মনে রাখতে চাইবেন না তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন আফগান লেগস্পিনার। 

কাল বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ৪ ওভারে (২০ বলে) ৫৯ রান দিয়েছেন ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলা এই স্পিনার। তাতে ছিল না কোনও উইকেট। 

পিটুনির শুরুটা করেন জো ক্লার্ক ও উইল স্মিড। ৫ বলের মধ্যেই তাকে দুটি ছক্কা ও একটি চার মারেন তারা। তার আগেই অবশ্য ১৫ বলে ৩৩ রান দিয়ে ফেলেছেন। কিন্তু মূল ঝড়টা তুলেছেন ফোনিক্স অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। বেধড়ক পিটুনিতে রশিদ খানের শেষ ৫ ডেলিভারিতে ৪,৬, ৬,৬ এবং ৪ রান নেন তিনি। 

গত কয়েকমাস এমনিতেই রশিদ খানের ভালো যাচ্ছে না। এই বছরের শুরুতে সবচেয়ে বাজে আইপিএল মৌসুম কাটান তিনি। গুজরাট টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে নেন ৯টি উইকেট। গড় ছিল ৫৭.১ ও ইকোনমি ৯.৩। 

দ্য হান্ড্রেডে সবচেয়ে খরুচে বোলিংয়ের পরিসংখ্যান

রশিদ খান – ০/৫৯ (২০২৫)
ডেভিড ভিসা – ১/৫৩ (২০২২)
ডেভিড পেইন – ১/৫৩ (২০২৩)
স্টিভেন ফিন – ২/৫১ (২০২১)
ক্রিস উড – ০/৪৯ (২০২৩)  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম