ব্যাটিং ব্যর্থতায় সিপিএলে সাকিবদের হারে শুরু

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ০৮:৫৩আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৩:৫১

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে ক্যারিবিয়ান সুপার লিগে সাকিব আল হাসানের ফেরা সুখকর হলো না। ব্যাট হাতে ১৬ বলে মাত্র ১১ রান করেছেন, বোলিংয়ে এক ওভারে ৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে তার দলও লড়াই করতে ব্যর্থ।

আগে ব্যাটিংয়ে নেমে ১২১ রানে অল আউট হয় অ্যান্টিগা। জবাবে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জিতে গেছে সেন্ট কিটস।

৪ উইকেটে ৯৫ রান করা অ্যান্টিগা ওয়াকার সালামখিলের স্পিনে ভরাডুবি দেখে।

বাসেটেরেতে লো স্কোরিং ম্যাচ দিয়ে শুরু হলো সিপিএল। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ওয়াকার সালামখিলের চমৎকার বোলিংয়ে ৬ উইকেটে অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে হারিয়েছে।

জেসন হোল্ডার টসে জিতে বোলিং নেওয়ার পর পঞ্চম ওভারের মধ্যে ৩৯ রানে তিন উইকেট নেন কাইল মায়ার্স, ফজলহক ফারুকী ও নাসিম শাহ। অষ্টম ওভারে বোলিংয়ে আসেন সালামখলি। চতুর্থ বলেই ফ্যাবিয়ান অ্যালেনকে ফেরান তিনি। থারপর সাকিব, ইমাদ ওয়াসিম ও ওডিন স্মিথকে নিজের শিকার বানান। চার ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন এই আফগান রিস্টস্পিনার।

সাকিব ব্যর্থ

যুক্তরাষ্ট্রের ব্যাটার কারিম গোরের হাফ সেঞ্চুরিতে সম্মানজনক স্কোর গড়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। তার ৩৪ বলে ৬১ রানের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছয়। ১২তম ওভারে তাকে আন্দ্রে ফ্লেচারের ক্যাচ বানান ফারুকী।

১২২ রানের লক্ষ্যে সেন্ট কিটস শুরুটা দারুণ করে। ১৩ বলে এভিন লুইস ২৫ রান করে চতুর্থ ওভারে ওবেড ম্যাককয়ের শিকার হন। পাওয়ার প্লেতে শুধু তাকে হারিয়ে ৫৫ রান তোলে দল। সপ্তম ওভারে রাকিম কর্নওয়াল ফেরান কাইল মায়ার্স ও রাইলি রুসোকে। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ছোট ধাক্কা খায় তারা।

তবে ফ্লেচার ও আলিক আথানেজ দাঁড়িয়ে যান। ১৯ বলে ২৬ রান করে ফ্লেচার দশম ওভারে গজনফরের কাছে উইকেট হারান। ততক্ষণে সেন্ট কিটসের স্কোর ৭৬। আথানেজ ২৮ বলে অপরাজিত ৩৭ ও হোল্ডার ১৪ বলে ১৮ রানে অপরাজিত থেকে পাঁচ ওভার আগেই জয় নিশ্চিত করেন।

৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সালামখিল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী