ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে খেলে নারী বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৫:৫৬আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৫:৫৬

গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তারপর আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তারা। এদিকে ঘনিয়ে আসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এর আগেও কোনও আন্তর্জাতিক ম্যাচ না থাকায় নিজেদের মধ্যে খেলে প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ। বিসিবি আয়োজন করছে উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। সেখানে মেয়েরা দুটি দলে ভাগ হয়ে খেলবে, আরেকটি দল ছেলেদের অনূর্ধ্ব-১৫।

মেয়েরা নিজেদের মধ্যে ভাগ করে লাল ও সবুজ নামে খেলবে। এই দুটি দল মুখোমুখি হবে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলেরও। সোমবার থেকে হতে যাওয়া এই প্রতিযোগিতার সব ম্যাচ হবে বিকেএসপিতে। প্রতিটি দল একে অন্যের সঙ্গে লড়বে দুইবার করে।

এর আগে বিশ্বকাপের প্রস্তুতি নিতে সিলেটে এক মাসের অনুশীলন ক্যাম্পে ছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কয়েক দিন বিশ্রাম নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ক্যাম্প। কিন্তু নিজেদের ভালো করে ঝালিয়ে নিতে ম্যাচ খেলার বিকল্প ছিল না। তাই আন্তর্জাতিক ম্যাচ না থাকায় নিজেদের মধ্যে খেলতে যাচ্ছে দল।

এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। শ্রীলঙ্কাতে হবে লঙ্কান দল ও পাকিস্তানের সবগুলো ম্যাচ। আর কলম্বোতে ২ অক্টোবর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

এনিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালে সবশেষ আসরে তারা সাত ম্যাচ খেলে একটি জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ