মাইনর ক্রিকেট লিগে আটলান্টায় ‘জাদু’ দেখাবেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১০:৪৫আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১০:৪৫

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তাকে দলে টেনেছে আটলান্টা ফায়ার। 

২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট হয়েছে আগেই। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ৩৮ বছর বয়সী সাকিবকে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড প্লেয়ার হিসেবে নিয়েছে আটলান্টা।

ফেসবুক পেজে আটলান্টা লিখেছে, ‘আমরা রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দিতে যাচ্ছেন। ব্যাট ও বল হাতে একজন গেম চেঞ্জার সাকিব অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও তারকা শক্তি এনে দেবেন ফায়ারের লাইনআপে। আটলান্টায় তার জাদু দেখার জন্য তৈরি হোন।’

বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১৬ বলে ১১ রান করার পর এক ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন তিনি। 

সিপিএলে খেলার কারণে এমসিএলের শুরুতে থাকতে পারবেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষেই যুক্তরাষ্ট্রে ফিরে আটলান্টায় যোগ দেবেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি