নারীদের ওয়ানডে বিশ্বকাপেও থাকবেন জেসি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ১৫:০৫আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৫:০৫

চলতি বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশি কোনও আম্পায়ার দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি। কুড়ি ওভারের বিশ্বকাপের পর ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিংয়ে দেখা যাওয়ার জোর সম্ভবনা রয়েছে জেসির। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শুধু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, এশিয়া কাপ টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের মতো আসরে আম্পায়ার হিসেবে মাঠে থাকার অভিজ্ঞতা আছে তার। সবকিছু ঠিক থাকলে এবার ওয়ানডে বিশ্বকাপেও অভিষেক হতে যাচ্ছে।  

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ক্রিকেট বিশ্বকাপ, যেখানে ৮টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ৭ অক্টোবর নিগার সুলতানার দল মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ অক্টোবর খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে, যেগুলো অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ অক্টোবর।  ফাইনালের মধ্য দিয়ে ২ নভেম্বর পর্দা নামবে এবারের নারী বিশ্বকাপের।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী