ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের আশা জাভেদের

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ২২:১৭আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২২:২৬

পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদের দৃঢ় বিশ্বাস, আসন্ন এশিয়া কাপে ভারতকে হারাবে তার দল। রবিবার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণার পর তিনি জানালেন, দলের শক্তি ও ভারসাম্য তাকে আশাবাদী করে তুলছে।

যদিও টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড ভালো নয়। ১৩ বারের দেখায় ভারত জিতেছে ৯ ম্যাচ, পাকিস্তান তিনটি। একটি ম্যাচ টাই। ২০২২ সালের এশিয়া কাপে শেষবার ভারতকে হারায় পাকিস্তান।

১৪ সেপ্টেম্বর পাকিস্তান গ্রুপ ম্যাচে ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচে পাকিস্তানের পক্ষে বাজি ধরছেন জাভেদ, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি দল ভারতকে হারাতে পারে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ সবসময় বড় কিছু। এই ১৭ জনের স্কোয়াড যে কোনও দলকে হারাতে পারে। তাদের ওপর চাপ তৈরি করা উচিত নয় আমাদের। কিন্তু এই দল নিয়ে আমার উচ্চ আশা।’

এই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। তবে টি-টোয়েন্টিতে এই দুজনের প্রত্যাবর্তনের সুযোগ আছে বললেন পাকিস্তানের নির্বাচক। গত বছর ডিসেম্বরে শেষবার টি-টোয়েন্টি খেলতে দেখা গিয়েছিল দুজনকে। তাদের দরজা পুরোপুরি বন্ধ হয়নি বললেন জাভেদ।

তিনি বললেন, ‘আমরা তাদের একেবারে বাইরে পাঠিয়েছি তা নয়। বর্তমান দল বাছাইয়ে একজন খেলোয়াড়ের উন্নতির প্রতিফলন দেখা গেছে। আমি শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও ফখর জামানের উদাহরণ দিচ্ছি। শাহিবজাদা প্রত্যাবর্তন করেছেন, সাইম শুরুতে ধুঁকলেও পরে ছাপ রেখেছে। আপনি কোনও খেলোয়াড়ের ক্যারিয়ার থামাতে পারেন না, সুযোগ সবসময় থাকছে। এখন তারা বিগ ব্যাশ ও পিএসএলের মতো লিগগুলোতে অভিজ্ঞতা অর্জন করছে। যে কেউ পারফর্ম করলে খেলবে এবং আর যারা পারফর্ম করে তারাই খেলার যোগ্যতা রাখে।’

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাঠে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি