নেদারল্যান্ডস সিরিজ থেকে সরে দাঁড়ালেন মিরাজ!

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ১৯:২৪আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২১:০৪

পারিবারিক কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না মেহেদী হাসান মিরাজ। পারিবারিক কারণে এই সিরিজ থেকে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার জামাল বাবু একটি জাতীয় দৈনিককে এই তথ্য জানান। বিসিবি তার ছুটির আবেদন মঞ্জুর করেছে।

মিরাজ বাংলাদেশের সবশেষ তিন সিরিজের দলেই ছিলেন। পাকিস্তানের বিপক্ষে দেশে ও তাদের মাটিতে ছয় ম্যাচ খেলে, আর শ্রীলঙ্কাতেও ছিল তিন ম্যাচের সিরিজ। এর মধ্যে পাঁচ ম্যাচে খেলেন মিরাজ। তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। মাত্র ৬৪ রান করে ৪ উইকেট নেন।

আগামী ২৬ আগস্ট দুই দেশের ইতিহাসে দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নেদারল্যান্ডস। ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেটে হবে তিন ম্যাচ।

দুই দল সবশেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দ্য হেগে ২০১২ সালে। শেষ হয়েছিল ১-১-এর ড্র‍য়ে।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি