‘বাজে কথা’ বলে শাস্তি পেলেন অস্ট্রেলিয়া স্পিনার

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৯:২০আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২১:২৮

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে হারের ক্ষত না শুকাতেই দুঃসংবাদ শুনলো অস্ট্রেলিয়া। আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন তাদের স্পিনার অ্যাডাম জাম্পা।

কেয়ার্নসে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে অশালীন ভাষা ব্যবহার করার’ কারণে বুধবার আইসিসির তিরস্কারের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট জুটেছে জাম্পার নামের পাশে।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে। নিজের বোলিংয়ের পর মিসফিল্ড ও ওভারথ্রোয়ের কারণে রেগে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করেন এই লেগস্পিনার। মাইক্রোফোন স্টাম্পে তা স্পষ্ট শোনা গেছে এবং সম্প্রচারও হয়েছে।

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের এন্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন জাম্পা। তাই শুনানির প্রয়োজন হচ্ছে না।

লেভেল ওয়ানের আচরণবিধি ভঙ্গ করলে ন্যুনতম শাস্তি তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।

২৪ মাসের মধ্যে কোনও খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞার মতো শাস্তি পাবেন।

অস্ট্রেলিয়ার ৯৮ রানে হারের ম্যাচে জাম্পা ১০ ওভারে ১ উইকেট নেন ৫৮ রান দিয়ে। ২২ আগস্ট দুই দল দ্বিতীয় ওয়ানডে খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ