এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সবুজ সংকেত পেলো ভারত

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৮:১৯আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:০৬

ভারত ও পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টে অংশ নেবে না। কিন্তু  সরকারের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলকে আসন্ন বহুজাতিক এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে, বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সরকার পাকিস্তানের সঙ্গে ক্রীড়াঙ্গনে কোনোভাবে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার নীতিতে অটল থাকার কথা জানিয়েছে। ক্রীড়া মন্ত্রণালায় বৃহস্পতিবার বলেছে, ভারতের কোনও দল পাকিস্তানে যাবে না কিংবা তারা কোনও দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানি দলকে স্বাগত জানাবে না।

তবে এই কড়াকড়ি বিশ্বকাপ কিংবা অলিম্পিকসের মতো বহুজাতিক টুর্নামেন্টে রাখছে না সরকার। কারণ এই ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে হয়ে থাকে। এই টুর্নামেন্টগুলো নিরপেক্ষ কিংবা তৃতীয় কোনও ভেন্যুতে হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘একে অন্যের দেশে দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্ট প্রসঙ্গে বলা হচ্ছে, ভারতীয় দলগুলি পাকিস্তানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। আমরা পাকিস্তানি দলগুলিকেও ভারতে খেলার অনুমতি দেবো না।’

আরও বলা হয়েছে, ‘ভারতে বা বিদেশে আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক ইভেন্টের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এবং আমাদের নিজস্ব ক্রীড়াবিদদের স্বার্থে চলি।’

‘সেই অনুযায়ী, ভারতীয় দল এবং তাদের খেলোয়াড়রা এমন আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করবে যেখানে পাকিস্তানেরও দল বা খেলোয়াড়রা থাকবে। একইভাবে পাকিস্তানি খেলোয়াড় এবং দলগুলিও ভারত আয়োজিত বহুজাতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।’

ভারতে আন্তর্জাতিক ইভেন্টে পাকিস্তানি খেলোয়াড়রা যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সেজন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।

আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। তারপর দুই দলের অগ্রগতির ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বরেও তাদের দেখা হতে পারে। 

ভারত ও পাকিস্তান ক্রিকেটে ২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তারপর থেকে দুই দেশের পুরুষ ও নারী ক্রিকেট দল বহুজাতিক টুর্নামেন্ট বা ইভেন্টে খেলছে। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি