হেরে টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বাংলাদেশের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৫, ১৯:১০আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:১৮

মেলবোর্ন স্টারসের কাছে হেরে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বাংলাদেশ ‘এ’ দল। যদিও এখনও একটি ম্যাচ বাকি। তবে সেই ম্যাচ জিতলেও কোনও লাভ হবে না বাংলাদেশর। বৃহস্পতিবার আগে ব্যাটিং করে মেলবোর্ন স্টারসকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছিলো নুরুল হাসান সোহানের দল। জবাবে খেলতে নেমে ৪ বল আগেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে স্টারস।

পুরো টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে তারা হেরেছিল পাকিস্তান শাহিনসের কাছে, এই ব্যাটিং ব্যর্থতার জেরেই। এরপর নেপাল জাতীয় দলের বিপক্ষে জিতলেও পরের ম্যাচে তারা হেরে যায় পার্থ স্কর্চার্স একাডেমির কাছে। আগের ম্যাচে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিলেন সোহানরা। তবে আজ আবার হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। এই হারে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে তাদের। গ্রুপ পর্বের বাকি থাকা ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার ডারউইনে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ পুরনো গল্পই যেন নতুন করে লিখলো। ওপেনার নাঈম শেখ আজও ব্যর্থ হয়েছেন, খেলেছেন ১৯ রানের ইনিংস। আরেক ওপেনার জিসান আলমও আউট হয়েছেন ১৩ রানে। সাইফ হাসান সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে সোহানের ২৭ বলে ৩৩ এবং ইয়াসির আলীর ১৭ বলে ২৯ রানে বাংলাদেশ ১৫৬ রান সংগ্রহ করে।

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে মেলবোর্ন। কিন্তু মিডল অর্ডার ব্যাটার জনাথন মার্লো সেই চাপ সামাল দেন। তার ৩৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় সাজানো ৬১ রানের ইনিংস জয়ের পথ তৈরি করে দেয়। শেষ পর্যন্ত ৪ বল আগে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে বাংলাদেশ। 

বাংলাদেশের বোলারদের হয়ে হাসান মাহমুদ, রাকিবুল হাসান দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মুশফিক হাসান ও তোফায়েল আহমেদ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি